সর্বশেষ সংবাদ :

নোরে খাস জমির বাঁশ কেটে ঘর নির্মাণের অভিযোগ

তাস্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহী তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে সরকারি খাস জায়গার উপর বাঁশঝাড় কেটে ফেলে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে চান্দুড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাসান বাদী হয়ে তিন জনকে অভিযুক্ত করে জেলা প্রশাসক, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তানোর ভূমি অফিস ও তানোর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর উপজেলার চান্দুড়িয়া আরাজী এক্তারপুর মৌজার জেল নং ১১৭, খতিয়ান নং খাস-১, জমির পরিমার ০.৪৯৫০ একর। উক্ত সরকারী খাস জমি আরাজী এক্তারপুর বারকুঠিয়া গ্রামের মুর্তজা (৩৫), মোস্তফা (৪০) ও নজরুল ইসলাম আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাঁশের ঝাড় সহ জায়গা দখল করেন। তারা আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবশালী নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে কোন কিছু বলার কেউ সাহস পাইনি। খাস জমির উপরে থাকা বাশের ঝাড় কেটে বিক্রি করে দিয়েছে। জায়গা ফাঁকা করে পাকা ঘর নির্মাণ করেছে তারা।
চান্দুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ হাসান বলেন, ওই জায়গার সরকারী খাস। খাস জায়গার উপর প্রায় ৫০০টি বাঁশ ছিল। মুর্তজা, মোস্তফা ও নজরুল এই তিনজন মিলে বাঁশগুলো কেটে ফেলে ঘর নির্মাণ করেছে। গ্রামের অসহায় গরীব পরিবারের কেউ মারা গেলে ওই বাশ ঝাড় থেকে বাশ কেটে তাদের দাফনের ব্যবস্থা করা হতো কিন্তু আর সেটা হচ্ছে না। গত কয়েকদিন আগেও তারা ঘর নির্মাণ করছিল আমি বাধা দেওয়ার পরও তারা কাজ বন্ধ করেননি। আমি একজন জনপ্রতিনিধি হয়ে সরকারি খাস জমি উদ্ধারের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি। কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে সেটা এখন দেখার বিষয়।
অভিযুক্ত মুর্তজা, মোস্তফা ও নজরুল বলেন ওই খাস জায়গায় সঙ্গে আমাদের নিজেদের সম্পত্তি রয়েছে। আমরা নিজেদের জায়গার উপরেই ঘর নির্মাণ করেছি। চান্দুরা ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, অভিযুক্ত ওই তিনজন আওয়ামী লীগের সমর্থক এবং নেতা। একসময় তারা যা ইচ্ছে তাই করেছে। ওই জায়গায় ঘর নির্মাণ করেছে এটা সত্য।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, অভিযোগ পায়নি, পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: July 23, 2025 | সময়: 5:19 am | সুমন শেখ