সর্বশেষ সংবাদ :

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ঘোষিত ৪৬তম বি.সি.এস. পরীক্ষা এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৪ জুলাই থেকে ০৩ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ১১ আগস্ট হতে ২১ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীর মিশন বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সোমবার ২১ জুলাই আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করলাম। এছাড়া পরীক্ষা গ্রহণের দিনগুলোতে পরীক্ষা গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্র/ভেন্যুর নিকটবর্তী ফটোকপির দোকানসমূহ বন্ধ রাখার জন্য বলা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যব¯’া গ্রহণ করা হবে।


প্রকাশিত: July 22, 2025 | সময়: 4:14 am | সুমন শেখ