সর্বশেষ সংবাদ :

জুলুম অত্যাচারীর বিরুদ্ধে খেলাফত মজলিস: মুফতি রফিক আহমেদ

টাঙ্গাইল প্রতিনিধি: নিজের ব্যাক্তি স্বার্থের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস রাজনীতি করে না। জুলুম অত্যাচার, নির্যাতন, মাদক, নেশার বিরুদ্ধে ও দেশের জনগনের হক আদায়ে কাজ করছে বাংলাদেশ খেলাফত মজলিস বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী ১ আসনের মনোনীত প্রার্থী মুফতি রফিকুল ইসলাম রফিক আহমেদ।
তিনি টাঙ্গাইলের ধনবাড়ীতে রবিবার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে জনশক্তি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি’র কক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্দেশেই সারা দেশে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে নেতা-কর্মীরা। আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকে সকল কে ভোট প্রার্থনা করার আহবান জানান। সেই সাথে তিনি টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে এমপি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্টসহ সকল উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তাই এলাকার উন্নয়নের জন্য সকল নেতা ও কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
যুব মজলিস ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালায় এসময় আরোও বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রুহুল আমীন, সহ সভাপতি মাওলানা আব্দুল গণি, হাফেজ ক্বারী আশরাফুজ্জামান, আব্দুর রহমান, মধুপুর যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান হাসিফ, মুফতি লুৎফর রহমান, মাওলানা আব্দুল ওয়াহেদ, সহ সাধারণ সম্পাদক হাফেজ ফরমান আলী, প্রচার সম্পাদক সানাউল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী রিশাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ীর নেতা মাওলানা আজিজুর রহমান আজাদী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি নাঈমুল ইসলাম ও মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ।
জনশক্তি সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী উপজেলা শাখার প্রত্যেক ইউনিয়ন ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 22, 2025 | সময়: 4:11 am | সুমন শেখ