, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার কলাহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড।
র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জুলাই সোমবার রাত ১২টা ১০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে, কলাহাটি বাজার এলাকায় কিছু মাদক ব্যবসায়ী গাঁজা মজুত করে বিক্রি করছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্য নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নয়ন আলী (২১), এবং সুজন ইসলাম (২২), মোস্তফা কামাল। উভয়ের বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া এলাকায়।
র্যাব জানায়, ধৃতরা এলাকার চিহ্নিত সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল সহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।