শহীদদের স্মরণে নওগাঁয় কৃষকদলের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘সবুজ বিপ্লব স্মৃতি অম্লান’ এই স্লোগানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা কৃষকদল ও আমরা বিএনপির পরিবারের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন, জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু। এসময় কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর