সর্বশেষ সংবাদ :

গণঅভ্যুত্থানের শহীদদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বাদ যোহর নামাজ শেষে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের সভাপতিত্বে কলেজের কেন্দ্রীয় মসজিদে এই কর্মসূচি পালন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা জাহিদ হাসান, রুহুল আমিন, জুবায়ের রশিদসহ আরো অনেকে। এসময় কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একইসঙ্গে আহত সকল জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য লাভের সুস্থতা কামনা করি। তিনি আরো বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও ছাত্রদলের নেতাকর্মীরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবে এবং শহিদদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।


প্রকাশিত: July 20, 2025 | সময়: 4:09 am | সুমন শেখ

আরও খবর