সর্বশেষ সংবাদ :

আরএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা ও দামকুড়া থানার পৃথক অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।
চন্দ্রিমা থানা পুলিশ অভিযান চালিয়ে ছোটবনগ্রাম পূর্বপাড়ার তমাল হোসেন (৩২) ও সুমন রেজা (৪০)-কে গ্রেপ্তার করে। তমাল ছোটবনগ্রাম পূর্বপাড়ার মো. সাজ্জাদ হোসেনের ছেলে এবং সুমন একই এলাকার মিজানুর রহমানের ছেলে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
অন্যদিকে দামকুড়া থানার আলীমগঞ্জ পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জামিনপুর এলাকার ইফতার আহম্মেদ (২২) ও সেলিম (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তারা মৃত কুসিমুদ্দিন ও মো. বুদ্ধুর ছেলে। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অভিযানগুলোর নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা থানার এসআই মো. আব্দুল হাকিম সরকার ও দামকুড়া থানার এসআই মো. মাসুন কবির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. রিয়াজুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: July 20, 2025 | সময়: 4:09 am | সুমন শেখ