সর্বশেষ সংবাদ :

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ কর্মরত এএসআই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। শনিবার (১৯ জুলাই) দুপুরে বাগমারা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাগর আহম্মেদ নামের ওই ব্যক্তি নিজের নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
সাগর আহম্মেদের অভিযোগ, ২০২৪ সালের জানুয়ারিতে সাদ্দাম হোসেন তাকে দুবাইয়ে ভালো চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেন এবং ভিসা দিয়ে তাকে সেখানে পাঠান। কিন্তু দুবাইয়ে গিয়ে তিনি বেতন-ভাতা না পেয়ে বিপাকে পড়েন এবং পরে কষ্ট করে পরিবারের সাহায্যে দেশে ফিরে আসেন।
দেশে ফিরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে সাদ্দাম হোসেন ১ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত দেননি। পরে আদালতে মামলা করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সাদ্দাম হোসেন ছুটি নিয়ে বাড়ি এসে তাকে মারধর ও হত্যার হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, সাগরকে ভয়ভীতি দেখাতে সাদ্দাম হোসেন মানবপাচার আইনে উল্টো একটি মামলা করান এবং সেই মামলার তদন্তও নিজেই হাতে নেন। এতে তিনি আরও হয়রানির শিকার হচ্ছেন বলে জানান সাগর। সংবাদ সম্মেলনে সাগর আহম্মেদ উভয় মামলার সঠিক তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে অভিযুক্ত সাদ্দাম হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
বিপিএল খেলা ৯ ক্রিকেটারের দিকে তাকিয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশগ্রহণ থাকে পাকিস্তানি ক্রিকেটারের।
বিপিএলের শুরু থেকে ইমরান নাজির, শহীদ আফ্রিদি, কামরান আকমল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর, মোহাম্মদ সামিরা এসে বিপিএল মাতিয়েছেন। তাদের পথ ধরেই এখন মোহাম্মদ হারিস, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদিরা বিপিএলে নিয়মিত।
তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকাতে। আগামীকাল রোববার প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পাকিস্তান স্কোয়াডের হয়ে এবারের সফরে আসা ৯ ক্রিকেটার গত বিপিএলে অংশ নিয়েছেন। তাদের বাংলাদেশের খেলা অভিজ্ঞতা এবং ইনপুট নেওয়ার অপেক্ষায় পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।
মিরপুরে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘এটা খুব গুরুত্বপূর্ণ। বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের ইনপুট ও অভিজ্ঞতা নেওয়া। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের ইনপুট দিয়েছে, আমরা ওই অনুযায়ীই পরিকল্পনা সাজিয়েছি।’’
সবশেষ দুই দলের দ্বিপক্ষিয় সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। এবারও একই ফলের প্রত্যাশায় তারা। বাংলাদেশে আসার আগে পাকিস্তান করাচিতে ক্যাম্প করেছে। বাংলাদেশের মতো উইকেট সাজিয়ে তারা অনুশীলন করেছে বলে দাবি সালমান আগার,
‘‘আমরা করাচিতে ক্যাম্প করেছি। আমরা চেষ্টা করেছি এখানের মতো একই ধরণের উইকেট প্রস্তুত করে প্রস্তুতি নেওয়ার। আমরা চাপ নিয়েছি। আমরা জানি এখানে আমাদেরকে কীরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। সেজন্য আমাদের প্রস্তুতি সেই রকমই হয়েছে।’’
তারকা ক্রিকেটার নিয়ে পাকিস্তান এবার বাংলাদেশে আসেনি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি এবারের সিরিজেও দলের সঙ্গে নেই। তিন পেসার হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানও ভুগছেন চোটে। ১৫ জনের স্কোয়াডে অনেকেই প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। দুই পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা একেবারেই নতুন। তাদের ওপর আস্থা রাখছেন সালমান,‘‘পাকিস্তানের জন্য তারা বেশ ভালো করেছে। সেভাবেই খেলেছে, যেভাবে খেলা উচিত। কিন্তু হ্যাঁ, টি–টোয়েন্টি প্রতি বছরই বদলে যাচ্ছে, সত্যি বলতে প্রতি ছয় মাসেই বদলায়। আমরা এখন যে ধরনে খেলতে চাই, আমাদের ওই ধরনের খেলোয়াড় আছে। আমাদের এখন যে খেলোয়াড়রা আছে, তাঁরা খুবই ভালো আর রোমাঞ্চকর।’’
‘‘আমরা আমাদের খেলার ধরন বদলেছি। এভাবেই আমরা খেলতে চাই। কিন্তু কন্ডিশন পর্যবেক্ষণ করাটা গুরুত্বপূর্ণ। আমরা দেখবো কন্ডিশন কেমন আর আমরা কীভাবে খেলতে চাই। যদি কন্ডিশন তেমন হয়, তাহলে আমরা খেলবে। যদি কন্ডিশন তেমন না হয়, তাহলে আমরা ওই অনুযায়ীই খেলবো। আমাদের লক্ষ্য গড়পড়তার চেয়ে ১০–১৫ রান বেশি করা। যখন আমরা বল করবো, তখন দলকে গড়ের চেয়ে কমে আটকে রাখা।’’ – যোগ করেন পাকিস্তানের অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১১ দ্বিপক্ষীয় সফরের ১০টিই হেরেছে বাংলাদেশ। কিছুদিন আগেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে। সেই সুখস্মৃতিতে এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিততে পারে কিনা দেখার।


প্রকাশিত: July 20, 2025 | সময়: 4:08 am | সুমন শেখ