, , ।
স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় রাজশাহীর সাহেব বাজার বড় মসজিদ চত্বরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব আকুল হোসেন মিঠু।
বক্তারা তাঁদের বক্তব্যে ২৪-এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের আত্মত্যাগকে স্মরণ করেন। তাঁরা বলেন, এ ধরনের আত্মত্যাগ জাতিকে আন্দোলনের প্রেরণা জোগায়, গণতন্ত্র পুনরুদ্ধারের পথ দেখায়। সভায় বিএনপি এবং কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ রাজশাহীর রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।