সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে ভূমি অফিস পরিদর্শনে উপ-ভূমি সংস্কার কমিশনার তাসলিমা খাতুন ‎

স্টাফ রিপোর্টার, দুুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-ভূমি সংস্কার কমিশনার তাসলিমা খাতুন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে পৌছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।‎
‎এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রজব আলী, সার্টিফিকেট সহকারি সেবাস্তিন সরেন, নাজির শফিকুল ইসলাম, সায়রাত সহকারি সালাউদ্দিন, সার্টিফিকেট পেশকার নাহিদ হাসান, কম্পিউটার অপারেটর সজিব সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।‎
‎জানা যায়, ভূমি অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে কমিশনার ভূমি অফিসের বিভিন্ন নথি ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ‎
‎ভূমি অফিস পরিদর্শনের সময় কমিশনার ভূমি অফিসের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি, ভূমি রেকর্ড হালনাগাদ করা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এ সময় তিনি ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। ‎
‎কমিশনার ভূমি অফিসের সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন। তিনি ভূমি অফিসের সেবাপ্রত্যাশীদের জন্য একটি আধুনিক ও কার্যকর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


প্রকাশিত: July 19, 2025 | সময়: 4:10 am | সুমন শেখ