, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র ও কটুক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে মিনু বলেন, বিএনপি জনগনের দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি জনগনের স্বার্থে কাজ করছে। দেশ ও দেশের মানুষের উন্নয়নে বিএনপির ব্যাপক ভূমিকা রয়েছে। শত প্রতিকূলতার মাঝেও বিএনপি জনগনের পাশে থেকেছে। বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি দেশের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কিন্ত একটি কুচুক্রি মহল বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননা করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে দেশি ও আন্তর্জাতিক ভাবে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এ অবস্থায় ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে হবে। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। এ জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য আহবান জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, যারা দেশের উন্নয়ন চায়না, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায় তারাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্ত তাদের এ ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। যেকোনো কর্মসূচীতে দলীয় নেতাকর্মীসহ সকল নাগরিককে মাঠে নামার আহবান জানাচ্ছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দল ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।