, , ।
স্টাফ রিপোর্টার: যাত্রীবেশে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় রাজশাহীতে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাবের চৌকস একটি অপারেশন দল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগারের সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন- গোদাগাড়ী থানার হাবাজপুর এলাকার ফাহারুল ইসলাম (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফাহারুল ইসলামের কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, হেরোইনগুলো টাঙ্গাইল জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় যুক্ত ফাহারুল ইসলাম অভিনব কৌশলে মাদক পরিবহন করে আসছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।