সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে জামায়াত প্রার্থীর তহবিলে আত্রাই-কালীগঞ্জের রাস্তা সংস্কার শুরু

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলামের নিজেস্ব তহবিল থেকে মস্কিপুর-কালীগঞ্জের জনদুর্ভোগপূর্ণ রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংস্কার কাজের উদ্বোধন করেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম।
খবিরুল ইসলাম বলেন, জনগণের দুর্ভোগ লাঘবের জন্য জামায়াতে ইসলামী নিজেদের সম্পদ ও শ্রম দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে। আমরা শুধু রাস্তা সংস্কারেই সীমাবদ্ধ নই, বরং শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং তাদের মৌলিক চাহিদাগুলো পূরণে কার্যকর ভূমিকা রাখা। সরকারের পাশাপাশি আমরা সমাজের প্রতিটি স্তরে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের পাশে থেকে আমরা নিরলসভাবে কাজ করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি সামাজিক আন্দোলনও বটে। আমরা মানুষের সেবাকে ঈমানের অংশ মনে করি। তাই যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট সংকটে আমরা সর্বপ্রথম এগিয়ে আসি। এই রাস্তা সংস্কার তারই একটি অংশ। ভবিষ্যতেও আমরা এমন জনহিতকর কাজ অব্যাহত রাখব। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 14, 2025 | সময়: 4:50 am | সুমন শেখ

আরও খবর