, , ।
স্পোর্টস রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাগমারা উপজেলা ফুটবল দল। শনিবার (১২ জুলাই) মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাগমারা উপজেলা ফুটবল দল ৩-০ গোলের ব্যবধানে তানোর উপেজলা ফুটবল দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে শিমুল, রাকিবুল ও আবু রায়হান ১টি করে গোল করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলাম, তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্ট আয়োজক ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান রতন, মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজা, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম-সম্পাদক মোঃ মাহমুদ আলম বাবু, সদস্য সাইফুল ইসলাম কালু, মোহনপুর থানার অফিসার ইনচার্জ ও সিনিয়র সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাগমারার দ্বিতীয় জয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এ খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ ও সহযোগী সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
‘এই জয় শুধু একটি খেলার সাফল্য নয়, বরং বাগমারার ভবিষ্যত সম্ভাবনাও উন্মোচিত হয়েছে।
আমি আশা করি ‘এই বিজয় আগামী দিনে বাগমারার যুব সমাজ সহ অন্যান্য অংশীজনদেরও অনুপ্রাণিত করবে এবং বাগমারাকে ক্রীড়াঙ্গনে দেশের এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।