রাজশাহীতে আজ বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা

স্টাফ রিপোর্টার: গত ১১ জুলাই ছিল ৩৫তম বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্যÑ ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।
কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা দপ্তর আজ সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে দশটায় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করেছে।
রাজশাহী পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন এর সভাপতিত্বে অনুষ্ঠাতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। আলোচনা সভা শেষে একই স্থানে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।


প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫ | সময়: ৪:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ