, , ।
স্টাফ রিপোর্টার: সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (বি-৬৬৪) রাজশাহী জেলা কমিটি ও কেন্দ্রীয় সভাপতি সম্পাদককে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রাজশাহী লক্ষীপুর সোনালী ব্যাংকে সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। অভিযোগ করা হয়, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশনের সদস্য যারা অবসরে গেছে বা অনেকেই পদত্যাগ করেছেন তারা ঘোষিক জেলা কমিটি ও কেন্দ্রীয় সভাপতিকে নিয়ে নানান অপপ্রচার চালাচ্ছে। যা সঠিক নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী জেলা কমিটির সভাপতি আব্দুল আওয়াল বলেন, সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন রেজি নম্বর বি-৬৬৪ এর কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন স্বাক্ষরিত গত ২০২৪ সালের ১৮ ডিসেম্বর আহসান হাবীবকে সভাপতি ও মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন। মূলত সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড ও সৈরাচার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অর্থের মাধ্যমে বদলি বাণিজ্যে জড়িয়ে পড়েন তারা। পরে গত ২০২৫ সালের ২২ জুন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৭ জন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সোনালী ব্যাংক জিএম অফিস চত্বরে কর্মচারী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন এ কমিটি ভেঙ্গে দেন। ওই দিনই রাজশাহী জেলা কমিটির সভাপতি হিসেবে আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক শ্রী নরেশ বাবুর নাম ঘোষণা করেন। এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ চাঁদ, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তিনি বলেন, রাজশাহীতে জুলাই বিপ্লবের পর বৈষম্যের শিকার ওযুহাত ও বিএনপির নাম করে একশ্রেণির সুবিধাবাদী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সোনালী ব্যাংকেও নানা রকম ধান্দাবাজি শুরু করেন। শ্রমিক দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন অনৈতিক কাজ, নারী কেলেঙ্গকারীসহ নানা অ।পকর্মের সাথে জড়িয়ে পড়েন। গত ২৫ মে স্বেচ্ছায় ৬ জন পদত্যাগ করেন কর্মচারী হাবিব ও আকরাম। পরে তারা জিয়া পরিষদের উপদেষ্টা কিভাবে হয় তা আমাদের বোধগম্য নয়। তারাই কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার নিমিত্তে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য সংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সনম্মেলনে উপস্থিত ছিলেন, উর্ধ্বতন সহসভাপতি আব্দুল মালেক, সহসভাপতি আলমগীর কবীর, আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শ্রী নরেশ বাবু, যগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, সহ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
সিবিএ রাজশাহী জেলা