সর্বশেষ সংবাদ :

ধনবাড়ীতে নিহত সিএনজি চালকের পরিবারকে অর্থ সহায়তা প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালক হেলাল উদ্দিনের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ধনবাড়ী অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার বিকেলে অটোরিক্সা, টাঙ্গাইল জেলা অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ধনবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়।
নিহত সিএনজি চালক হেলাল উদ্দিনের স্ত্রী ছানোয়ারা বেগমের হাতে দশ হাজার টাকা নগদ অর্থ তুলে দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ।
এসময় ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, অটোরিক্সা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন ধনবাড়ী শাখার সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক কছর আলী, কোষাধক্ষ রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মাষ্টার মোজাম্মেল হক, সোহেল রানা, সিহাব আলী সহ শ্রমিক নেতৃবৃন্দ ও অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 12, 2025 | সময়: 4:15 am | সুমন শেখ