সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিজেপির অফিস উদ্বোধন ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। এবং উদ্ভোদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক ও রাজশাহী-০২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মো: জুয়েল হোসেন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিজেপির আহ্বায়ক আব্দুল মালেক। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিজেপির সদস্য সচিব নাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংহতি জেলার আহ্বায়ক সাব্বির হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক রমজান আলী, সদস্য সচিব রুবেল আলী, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক রায়হান আলী সদস্য সচিব অকিল আনাম, বাংলাদেশ জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক রুমি খাতুন, সদস্য সচিব লোকসানা বেগম।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির সদস্য সচিব মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিজেপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 12, 2025 | সময়: 4:15 am | সুমন শেখ