, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ৫ দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের ১৫তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল ৩টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, তিনি নবীন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের পেশাগত জীবনে সাফল্যের জন্য উৎসাহিত করেন।
সমাপনী অনুষ্ঠানে আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।