, , ।
সানশাইন ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ফলে কোন পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে তা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। শুক্রবার থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে, যা চলবে ১৭ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত। টেলিটক জানিয়েছে, শুধু টেলিটকের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।
এ আবেদন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে জঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে, স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে। যদি একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান সে ক্ষেত্রে কমা দিয়ে বিষয়কোড লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য আবেদন ফি হবে ১৫০ টাকা।