, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ‘বি-বাড়ির মেলা’ রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্কে অনুষ্ঠিত হয়।
আয়োজনের ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন বিএফএ রাজশাহী শাখার সভাপতি মোঃ আবুল কালাম।
আলোচনা পর্বে বক্তারা দেশের কৃষি উৎপাদনে সার শিল্পের অবদান, সার সরবরাহ ব্যবস্থার টেকসই রূপরেখা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নীতিগত সহায়তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলার সার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে প্রত্যক্ষ নির্র্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ওছমান আলী এবং সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাহফুজুল হাসনাইল হিকোল এবং কমিশনে সদস্য ছিলেন হাবিবুর রহমান ফ্লাওয়ার।