সর্বশেষ সংবাদ :

এসএসসি পরীক্ষায় সাপাহারে পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে

সাপাহার প্রতিনিধি: এবারের এসএসসি পরীক্ষায় নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষার ফলাফলে শীর্ষঅবস্থানে থেকে উপজেলার শিক্ষার মান অক্ষুন্ন রেখেছে। এই বিদ্যালয় থেকে এবারে ১৮৭ জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১ জন অকৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১২১ জন শিক্ষার্থী, বিদ্যালয়ে পাশের হার ৯৯.৪৭।
এছাড়া এক শিক্ষার্থী মোট ১৩শ নম্বারের পরীক্ষায় ১২৭০ নম্বর পেয়ে বিদ্যালয়ের অতীত রেকর্ড ভঙ্গ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রতিবেদককে এ তথ্য দিয়েছে।
অপরদিকে উপজেলা সদরের অপর ঐতিহ্যবাহী আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ থেকে ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০৬ জন অকৃতকার্য হয়েছে ৬ জন এবং ৯৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে বিদ্যালয়টি দ্বিতিয় অবস্থানে রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম তথ্যগুলি প্রদান করেছেন।


প্রকাশিত: July 11, 2025 | সময়: 4:42 am | সুমন শেখ