, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় ৩৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, এবার এসএসসিতে ৩৩০ জন ও দাখিলে ৮ জন রয়েছে। বরাবরের মতোই এবারও উপজেলায় ৪৪টি জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়। ২৮টি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ২৬টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বহিপাড়া উচ্চ বিদ্যালয়।