সর্বশেষ সংবাদ :

টাঙ্গাইলে মা ছেলেসহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজির তিন যাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধনবাড়ীর বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
থানার ওসি শহিদুল্লাহ জানান, যাত্রীবাহি একটি সিএনজি জামালপুরের দিগপাইত থেকে ময়মনসিংহের ভালুকায় যাচ্ছিলো। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে ছেড়ে আসা জামালপুর গামী মাহী এক্সপ্রেস নামের একটি বাসের সাথে ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই যাত্রী মা ও ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
এসময় সিএনজির চালক সহ আরো এক বৃদ্ধা নারী গুরুত্বর আহত হন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নিহতদের উদ্ধার করে থানায় ও আহতদের কে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী দিগপাইত গ্রামের মজিবর রহমান জোয়ার্দারের মেয়ে কাজল রেখা (৪০) ও তার ছেলে শ্রাবণ ( ১৫), ও ময়মনসিংহ জেলার কোতয়ালী থানা এলাকার সুয্য এর স্ত্রী নিহত ফুলকুমারী (৩৫)। আহতরা ময়মনসিংহ জেলার কোতয়ালী থানা এলাকার বাসিন্ধা বাসন্তী (৫০)। সিএনজি চালক পলাতক রয়েছে।
আইনি পক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


প্রকাশিত: July 8, 2025 | সময়: 5:29 am | সুমন শেখ