, , ।
নুরুজ্জামান, বাঘা: রাজশাহীর বাঘা থানা পুলিশ ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলায় পলাতক আসামী গ্রেপ্তারে সাফল্য অর্জন করে চলেছে। জেলা পুলিশের মাসিক কল্যান সভায় ইতোমধ্যে পর-পর দুইবার এ থানার ওসি শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়ে প্রথমস্থান অধিকার করেছেন। এর ফলে নতুন করে গতি ফিরেছে থানা পুলিশ প্রশাসনে। তাঁরা সর্বশেষ শনিবার রাতেও একজন সাজাপ্রাপ্ত সহ মোট তিনজন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, বাংলাদেশ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ গত কয়েক বছর থেকে জেলা পুলিশের মাসিক সভায় ভালো কাজের স্বীকৃতি পুরস্কার দিয়ে বিভিন্ন থানা ও অফিসারদের মুল্যায়ন করে আসছেন। এদিক থেকে বিভিন্ন সময়ে বাঘা থানা প্রথম স্থান অর্জন করার নজির রয়েছে।
তবে বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জেলা পুরিশের মাসিক কল্যান সভায় পর-পর দুই মাস প্রথম হওয়ায় সকল অফিসারদের মাঝে কাজের গতি ফিরেছে। সেই ধারাবাহিকতায় একের-পর এক চলছে বিশেষ অভিযান।
এ অভিযানে সবশেষ গত ৫ জুলাই বাঘা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একজন সাজা ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী সহ আরো দু’জন নিয়মিত মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসছেন। এরা হলো বাঘা উপজেলার তোতা মিয়া, গোকুলপুর (সাজা ওয়ারেন্টভুক্ত), ইব্রাহিম ইসলাম (২০), ইদ্রিস সরদার (৫০)।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আমরা সাধ্যমত দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছি। অপিরাধীদের গ্রেপ্তার করতে হবে এটা সরকারি নির্দেশ। তবে পর-পর দুইবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়া বিষয়ে তিনি সকল প্রাপ্তি বাঘা থানা পুলিশ সদস্যদের বলে অভিমত ব্যক্ত করেছেন।