বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে জেলা বিএনপি আহবায়ক আবু সাইদ চাঁদ ও যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় প্যাডে স্বাক্ষর করে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
বহিস্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা বিএনপির বহুল আলোচিত সদস্য আলহাজ আনোয়ারুল ইসলাম জুম্মা ও একই উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ইউপি সদস্য মো: রফিকুল ইসলাম।
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে লিখা রয়েছে , এই দুই নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ-সহ তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র পরিপন্থি সু-নির্দিষ্ট একাধিক অভিযোগ রয়েছে। এ কারনে বুধবার (১১জুন) দলীয় হায় কমান্ডের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ এবং জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম দলের প্রাথমিক সদস্য পদ-সহ সকল পর্যায়ের পদ থেকে এই দুই নেতাকে বহিস্কার করেন।
একই সাথে এর অনুলিপি দলের মহাসচিব সহ কেন্দ্রীয় রাজনৈতিক নেতাদের কাছে প্রেরণ করেন। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
সানশাইন /নুরুজ্জামান /শামি