বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘায় গাছের নিচে চাপা পড়ে ফাইমা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) বিকাল ৪ টার দিকে আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী বলে জানা গেছে।
পরিবারিক সূত্রে জানা গেছে, গৃহবধু নিজ বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল। এ সময় প্রচন্ড বেগে ঝড়-বৃষ্টি হচ্ছিল। বাড়ির ওঠানে বিশাল একটি নারকেল গাছ ভেঙ্গে তার শরীরের উপর পড়লে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তিনি মরা যান । বিষয়টি নিশ্চিত করেন গৃহবধুর স্বামী সাবাজ আলী।
স্থানীয় লোকজন জানান, সাবাজ আলী ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আকষ্মিক এই দুর্ঘটনার জন্য পরিবারে শোকের ছায়া নেমেছে। তাঁর মেয়ে কান্না করতে করতে বার-বার জ্ঞান হারিয়ে ফেলছেন।
সানশাইন/নুরুজ্জামান/রাজ