রাজশাহীর পবা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

জিয়াউল কবীর স্বপন:

রাজশাহীর পবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ সোমবার (২৪ মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবা উপজেলার নওহাটাস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

 

প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারি কমিশনার ভুমি জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সানশাইন পত্রিকার বার্তা সম্পাদক ইলিয়াস আরাফাত, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, নওহাটা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলতাব হোসেন, নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল উচ্চ বিদ্যালয় সুপারিনটেন্ডেন্ট আব্দুল হান্নান,পবা ভূমি অফিসের অফিসার ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুল ইসলাম,প্রেসক্লাব সাংবাদিকদের পক্ষে উপস্থিত ক্লাব সদস্য মঈন উদ্দিন, জিয়াউল কবীর স্বপন, মেজবাউল আলম দিনার, ইউসুফ আলী চৌধুরী, জিয়াউল হক,জাহিদ হাসান পলাশ,অসিত কুমার সাহা, সরকার দুলাল মাহবুব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন প্রভাত সম্পাদক সোহেল মাহবুব। সভায় ইউএন আরাফাত আজিজ পবার উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রাখার আহবান জানান।

সানশাইন/রাজন


প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫ | সময়: ৯:২১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর