বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নুরুজ্জামান ,বাঘা:
রাজশাহীর চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সহ-সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির অন্যতম নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যা*সি*বা*দমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না। দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। বাংলার শান্তি প্রিয় মানুষের এখন একটিই চাওয়া, সুষ্ঠ নির্বাচন। শুক্রবার (২১ মার্চ) বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান আনোয়ার হোসেন উজ্জ্বল। তিনি জুলাই অভ্যত্থানের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক বাংলাদেশের সেখানে পৌঁছাতে দৃঢ় ঐক্য প্রয়োজন উল্লেখ করে বলেন, সংস্কার কমিশন কাজ করছে, দেশের মানুষ যা চায় সেটি লক্ষ্য রেখেই সামনে এগুতে হবে। শহীদ জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্ধন। ইচ্ছা করলেই তাঁর নাম মুছে ফেলা যাবে না। তারণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপি আগের চেয়ে এখন অনেক শক্তিশালী।
তিনি বলেন, আমাদের দলের মধ্যে ঐক্য অত্যন্ত প্রয়োজন। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে অভ্যান্তরীন সমস্যাগুলো নিরসন করতে হবে । বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দলের ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে । দেশে এই মূহূর্তে একটি গণতান্ত্রিক সরকার জরুরি কারন ‘আমাদের অর্থনৈতিক সংকট দিন দিন প্রকট হচ্ছে। ফলে বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। রিজার্ভ আবার কমতে শুরু করেছে। এমনকি দেশে গণতান্ত্রিক সরকার নেই বলেই বাণিজ্য খাতে কেউ বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না।
আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে যারা ধ্বংস করতে ৫ আগষ্টের পর দখল দারিত্ব ও স*ন্ত্রা*সী কার্যকলাপ সৃষ্টি করছে তারা বিএনপির মঙ্গল চাইনা । বিএনপির প্রকৃত নেতাকর্মীরা সব সময় শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করে। তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে যারা নারী নির্যাতন ও ধ*র্ষণের মত জঘন্য কাজের সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার সহ দ্রুত শাস্তির দাবি জানান।
বাঘা উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র দল নেতা সোহেল রানার সার্বিক পরিচালনায় বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়ানী পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম, বাঘা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লা আল মামুন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: মুরাদ পাশা, বাঘা উপজেলা জিয়া পরিষদ এর সভাপতি বাবুল ইসলাম, বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশরাফুদ্দৌলা , চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ও বাউসা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলহাজ ওবাইদুল হক,জহুরুল হক, রফিকুল ইসলাম,রেজাউল ইসলাম, লিটন আলী, মোমিনুল ইসলাম, স্বপন সরকার ও জুয়ের হোসেন-সহ সাতটি ইউনিয়ন ও দুটি পৌর সভা থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষক সমাজ-সহ দলের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সব শেষে দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয় এবং বিগত আন্দোলন-সংগ্রামে যারা নিজেদের আত্নহতি দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সানশাইন/রাজ