নওগাঁয় জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হলো ঈদ উপহার

সাহেব আলী,নওগাঁ:

নওগাঁয় জেলা প্রসাশকের পক্ষ থেকে রমজানের পবিত্রতা ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জুলাই বিপ্লবের বীর শহীদ পরিবারের মাঝে ঈদ উদযাপন উপকরন ও ভালোবাসা পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন ।

নওগাঁ সদর উপজেলার শহীদ আস সবুর,বিপ্লব মন্ডল,মাহফুজ আলম শ্রাবন এর পক্ষ থেকে তাদের পরিবার এই ঈদ উপহার গ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে শহীদ পরিবারের খোঁজ খবর নেন। নওগাঁ জেলায় মোট শহীদের সংখ্যা ৯ জন। তিনি জানান জেলা প্রসাশক মহোদয়ের পক্ষ থেকে সকল উপজেলায় সকল শহীদদের এই ঈদ উপহার পৌছেঁ দেয়া হচ্ছে।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাদনান সাকিব,মেহেদী হাসান,মমিনুল ইসলাম সহ অন্যান্যরা। এই উপহার পেয়ে শহীদ পরিবার কৃতজ্ঞতা ও ঊষ্ণ ভালোবাসা প্রকাশ করেন।

সানশাইন/সাহেব/শামি


প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫ | সময়: ১২:০২ পূর্বাহ্ণ | Daily Sunshine