সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে ৩৯ হাজারের অধিক শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য বিভাগ

লিয়াকত আলি বাবলু:

মহাদেবপুরে ৩৯ হাজারের অধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়ে মাঠে নামছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার খুরশিদুল ইসলাম জানান আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ১০টি ইউনিয়নে ৩৯ হাজার ৭২৫ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সেরশিশু রয়েছে ৩হাজার ৭২৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৩৬ হাজার জন।

 

তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্র এবং ২৪০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এসব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বিষয়ে ১৩ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক স্বাস্থ্যকর্মী এবং সমাজসেবীগন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে একই দিনে যাতে করে শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো সম্ভব হয় এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন এবং বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন।

সানশাইন/রাজ


প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫ | সময়: ৯:১৫ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর