, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
যারা বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্তের বিনিময়ে স্বাধীনতা এনে দিয়েছে, আজ তাদের স্মরণে বাঘায় র্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপির একটি গ্রুপ। কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তারা এই র্যালী করেন । এতে নেতৃত্ব দিয়েছেন সাবেক বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুল্লা আল-মামুন।
অমর ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে সকাল সাড়ে আট টায় পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আবদুল্লা আল-মামুন বলেন, যুগ যুগ ধরে ভাষা শহীদরা রয়ে যাবে বাঙালির মনে। তাই এই দিনটিতে সবাইকে জানাই অমর একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা। তিনি বলেন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের সব সময় মনে রাখতে হবে। আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে। তাই আমরা তাদের কখনোই ভুলবো না।
তিনি আরো বলেন ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে সালাম, বরকত, রফিক,জব্বার ও শফিক-সহ নাম না জানা লাখ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। পরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ঐতিহাসিক মহান একুশের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন ইউনেস্কো। এরপর ২০০০ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ-সহ আর্ন্তজাতিক পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এ দিনটি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মজিবুর রহমান জুয়েল সাবেক সভাপতি বাঘা উপজেলা ছাত্রদল, স্বপন সরকার সাবেক সাধারণ সম্পাদক বাঘা উপজেলা ছাত্রদল, আল-আমিন, সদস্য রাজশাহী জেলা যুবদল,মাসুম পারভেজ, সদস্য সচিব বাঘা পৌর ছাত্রদল, সাবেক ছাত্রদল নেতা পিয়াস, যুবনেতা শরিফ,মিঠু হিমেল ,হিটলার সদস্য সচিব বাঘা উপজেলা কৃষক দল প্রমুখ। সবশেষে বীর শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
সানশাইন/রাজ