সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে উদ্বোধন হলো কিডস্ ল্যান্ড পার্ক


শিবগঞ্জ প্রতিনিধি :
শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্মিত কিডস্ ল্যান্ড পার্কের উদ্বোধন করা হয়েছে।

৩ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় পৌর এলাকার সেলিমাবাদ খানপাড়ায় ফিতা কেটে পার্কের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল- ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দান, উপজেলা একাডেমি সুপারভাইজার মুরশেদ আলম, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব প্রমুখ।

সানশাইন / শামি


প্রকাশিত: December 14, 2024 | সময়: 5:37 pm | Daily Sunshine