, , ।
সানশাইন ডেস্ক: “নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য-ভান্ডার গড়ব,, এমনই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী বের হয়ে চারঘাট বাজারের বিশেষ বিশেষ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই দিবসটি উপলক্ষে “উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন”।
এছাড়াও এখানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান-সহ বিভিন্ন ইউনিয়নের সচিবগণ।