সানশাইন ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ১ হাজার ৫৮১ জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, তালিকা তৈরির কাজে সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই-সহ কয়েকটি সংস্থা। এ ছাড়া, ব্যক্তি পর্যায়েও অনেকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।
প্রাথমিক তালিকা যাচাইয়ের জন্য জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই কমিটি চূড়ান্ত তালিকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে।
