আখাউড়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা

সানশাইন ডেস্ক: বাবা তার নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় সালেক মিয়া (৪১) নামে এক পিতাকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রামে এ ঘটনা ঘটে।

 

 

ভুক্তভোগী কিশোরীর মা গত শুক্রবার (২৭সেপ্টেম্বর) আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে রাত সাড়ে ১০টার দিকে ধর্ষক সালেককে আটক করে পুলিশ। আটককৃত সালেক মিয়া উপজেলার মোগড়া বাজার এলাকার মৃত মালু মিয়া ছেলে।

 

 

এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ওই কিশোরী ঘুমিয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে তার কক্ষে প্রবেশ করে ঘুম থেকে মেয়েকে তুলে তার নিজ কক্ষে নিয়ে আসে সালেক। একপর্যায়ে মেয়েকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

 

 

ভুক্তভোগী কিশোরীর মা জানান, আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ে। আমি শুক্রবার ওই মেয়েকে তার বাবার কাছে রেখে অন্য দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাই। ওই দিন দিবাগত রাতে আমার স্বামী মেয়ের কক্ষে গিয়ে তাকে ঘুম থেকে তুলে এনে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার পিতা সালেকের নির্যাতনে সে কান্নাকাটি করতে থাকে। এই কান্নার শব্দ শুনতে পান পাশের বাড়ির লোকজন।

 

 

পরবর্তীতে বাড়িতে আসার পর আমার মেয়ে অসুস্থ ও মন খারাপ অবস্থা দেখে জিজ্ঞাসা করলে জোরপূর্বক ধর্ষণের কথা জানায় আমার ছোট মেয়েটা, এমন কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙ্গে পরেন। ভুক্তভোগীর মায়ের অভিযোগ, এর আগেও অভিযুক্ত সালেক একাধিকবার এই কাজ করেছে।

 

 

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাসুদ ঘটনার জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় ভুক্তভোগী কিশোরীর মা স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতার ধর্ষক সালেককে শনিবার কারাগারে পাঠানো হবে। একই সাথে ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে বলেও আরও জানান তিনি।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪ | সময়: ১১:১৯ পূর্বাহ্ণ | Daily Sunshine