, , ।
সানশাইন ডেস্ক: সাবেক এমপি ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে আটক করেছেন র্যাব।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার গুলশান থেকে তাকে আটক করে র্যাবের একটি দল।
এই ঘটনায় র্যাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গুলশানে অভিযান চালানো হয়। সেই অভিযানে সাবেক এমপি ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ৪ আগস্ট, নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। সেই ঘটনায় দায়েরকৃত ‘আক্রমণ ও হত্যা’ মামলায় তাকে আটক করা হয়েছে।
এর আগে, ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগ-মাধ্যমে একটি পোস্ট এর মাধ্যেমে তার বাবার গ্রেফতারের বিষয়টি জানান।
উল্লেখ্য, এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৪ জনকে আটক করা হয়েছে।