সর্বশেষ সংবাদ :

ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশে আসছে চীনা মেডিকেল টিম

সানশাইন ডেস্ক: গত জুলাই-আগস্ট বিক্ষোভে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা জন্য আজ রোববার (২২ আগসাট) দুপুরে ঢাকা আসছে চীনের একটি জরুরি মেডিকেল টিম।

দূতাবাসের এক কর্মকর্তা বলেন, চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত টিমটি কুনমিং থেকে বেলা ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

 

 

মেডিকেল টিমের কার্যক্রম সম্পর্কে দূতাবাস আগামীকাল বিস্তারিত জানাবে বলেও উল্লেখ করেন তিনি।

 

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা চীনা মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানানো হবে।


প্রকাশিত: September 22, 2024 | সময়: 12:13 pm | Daily Sunshine