সর্বশেষ সংবাদ :

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -দুই

সানশাইন ডেস্ক: রংপুরে বাস ও ইট ভাঙ্গা ট্রলির সংঘর্ষে ২ জন মারা গেছে এবং আরও ৫ জন আহত হয়েছে।

 

গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকার ফিলিং স্টেশনের সামনে রংপুর ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, রাজশাহীর চারঘাটের হলিদাগাজী জায়গীর পাড়ার সেলিম মিয়া (৩০) এবং হাশেম মিয়া (৩৮)। তারা দুই জন ইটভাঙ্গা শ্রমিক ছিলেন।

 

 

এই ঘটনায় পুলিশ বলেন, সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটভাঙ্গা ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই জন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ট্রলিটি বড়দরগা হাইওয়ে থানায় হেফাজতে রয়েছে বলেও আরও জানায় পুলিশ।


প্রকাশিত: September 22, 2024 | সময়: 11:31 am | Daily Sunshine