বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৩ বাস যাত্রী

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস ও ট্রাক সংঘর্ষে তিন জন মারা গেছেন। এবং আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

 

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে সেতুর ১৩ নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা হয়েছে।

 

 

পুলিশ বলেন, সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো ‘ঢাকা এক্সপ্রেস’ এর একটি বাস। ১৩ নম্বর পিলারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাথরবাহী একটি ট্রাকে ধাক্কা দেয় বাসটি। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যান বাসের ৩ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এবং আহত ১০ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই চলে যায় ট্রাকটি। তবে  জব্দ করা হয় বাসটি।

 

পুলিশ আরও বলেন, এখনও নিহতদের  নাম-পরিচয় জানা যায়নি। নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪ | সময়: ১১:২৯ পূর্বাহ্ণ | Daily Sunshine