সর্বশেষ সংবাদ :

পরিবর্তন করা হবে ৫, ১০ ও ২০ টাকার নোট গুলো -অর্থ উপদেষ্টা

সানশাইন ডেস্ক: দেশের বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে। এছাড়া, চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে।

 

আজ সোমবার (২ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

 

তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্প গুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। এবং খুব শিগগিরই চলতি বছরের রফতানি লক্ষ্য মাত্রা প্রকাশ করা হবে জানিয়ে তিনি।

 
 

ড. সালেহউদ্দিন আরও বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এছাড়া, দেশের মানুষকে যত্নের সঙ্গে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।


প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ | সময়: ৪:১৬ অপরাহ্ণ | Daily Sunshine