নরসিংদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৎস্যজীবী লীগ নেতার মৃ/ত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে রিজন মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।

 

নিহত রিজন মোল্লা বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য ছিলেন।

 

স্থানীয়রা জানান, বাসাইল এলাকায় ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ির উদ্দেশে বের হন লিজন মোল্লা। এ সময় ঈদগাহ মাঠের কাছে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মোটর-সাইকেলটিতে আগুন ধরিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজনকে মৃত ঘোষণা করেন।

 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তাছাড়াও শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪ | সময়: ১:০৯ অপরাহ্ণ | Daily Sunshine