সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মা/ম/লা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা-চেষ্টার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

 

গত রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি করেন।

 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

 

মামলার উল্লেখ-যোগ্য আসামিরা হলেন শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপি’র কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়িবহরে আসামিরা হামলা করেন। এ সময় তারা গাড়িবহরের ১২-১৪ টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটর-সাইকেলে আগুন দেয় এবং নেতা-কর্মীদের মারধর করেন।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪ | সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর