সর্বশেষ সংবাদ :

দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ইচ্ছা পূরণ না হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন তিনি।

 

আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভাসানী পরিষদের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল বলেন, অতীতের জঞ্জাল কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। এজন্য রাজনৈতিক দল গুলোর সঙ্গে মতবিনিময় শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

বিপ্লবকে সংহত করতে হবে, তাই প্রতিবিপ্লব যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকতেও পরামর্শ দেন বিএনপি মহাসচিব।

 

এই আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, এখনই মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ার সময়। শুধু আবেগ দিয়ে দেশ গড়া যাবে না। সরকারকে আজ হোক বা কাল হোক নির্বাচন দিতেই হবে।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 24, 2024 | সময়: 4:09 pm | Daily Sunshine