, , ।
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দলের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ৫ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সায়দাবাদ গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৬৫), ইসমাইল বেপারীর ছেলে বাদল মিয়া (৪৫), বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫), আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০) এবং শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬)।
এ ঘটনায় দুপুর ১টা পর্যন্ত ৩টি লাশ হাসপাতালে পরে থাকতে দেখা গেছে। বাদল মিয়াকে সদর হাসপাতালে নেওয়ার পথে এবং আনিসকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরএমও রঞ্জন কুমার বর্মণ বলেন, ১৯ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছে। এক জনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিহতের স্বজনরা।
সানশাইন/ আর এক্স