, , ।
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণ-আন্দোলনে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার (২৫ আগস্ট) নির্ধারণ করেছে আদালত।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন পিছিয়ে এ আদেশ দেন।
গত সোমবার (১৯ আগস্ট) নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যার দায়ে আ.লীগকে নিষিদ্ধ-করণ এবং নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট করেন।
একই রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আ.লীগ সরকারের আমলে চুক্তি-ভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলিও চাওয়া হয়েছে।
সানশাইন/ আর এক্স