সর্বশেষ সংবাদ :

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টি পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

 

এতে বলা হয়েছে, ঢাকা, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪০-৬০ কি.মিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সকল এলাকার নদীবন্দর গুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

সানশাইন/ আর এক্স

প্রকাশিত: August 22, 2024 | সময়: 10:46 am | Daily Sunshine