সর্বশেষ সংবাদ :

শেখ হাসিনার বিরুদ্ধে সাংবাদিক হত্যা মা-ম-লা

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সাংবাদিক তাহির জামান মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ আরও সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

 

গত মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা।

 

এই মামলায় আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রমনা বিভাগের পুলিশের ডিসি আশরাফ ইমাম, এডিসি প্রশাসন ও নিউমার্কেট জোন হাফিজ আল আসাদ, সহকারী কমিশনার নিউমার্কেট জোন রেফাতুল ইসলাম রিফাত এবং নিউমার্কেট থানার সাবেক ওসি মো. আমিনুল ইসলাম।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই তাহির রাজধানীর সাইন্স ল্যাবরেটরী এলাকায় আন্দোলনে অংশ নিতে যায়। এ সময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে পুলিশ এলো-পাথাড়ি গুলি ছুঁড়ে। ঘটনার একপর্যায়ে একজন ধানমন্ডি আইডিয়াল কলেজের কিছু দূরত্বে তাহিরের লাশ পড়ে থাকতে দেখেন। আসামিরা অনবরত গুলি করতে থাকায় তাহিরের হাসপাতালে নেয়াও সম্ভব হয়নি।

 

প্রসঙ্গত, নিহত তাহের হোসেন দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট ছিলেন। মাস ছয়েক আগে চাকরি ছাড়েন তিনি। গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে ধানমন্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষে মারা যান তিনি।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 21, 2024 | সময়: 8:23 am | Daily Sunshine

আরও খবর