সর্বশেষ সংবাদ :

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল দাবিতে করা রিটের শুনানি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।

 

আজ মুঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি কেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।

 

এর আগে, গত সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দায়ের করেন। এছাড়াও রিটে যেসকল প্রতিষ্ঠান গুলোতে শেখ হাসিনার নামে রয়েছে ওই পতিষ্ঠান গুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে।

 

এই রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। এর সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনা এবং বিগত আ.লীগ সরকার থাকা-কালীন চুক্তি-ভিত্তিক নিয়োগ পাওয়া কর্ম-কর্তাদের বদলি চাওয়া হয়েছে।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 20, 2024 | সময়: 12:11 pm | Daily Sunshine

আরও খবর