সর্বশেষ সংবাদ :

সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় আ-ট-ক

নিজস্ব প্রতিবেদক: সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য আরিফ খান জয়কে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

গত সোমবার (১৯ আগস্ট) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয় এ তথ্য।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান জানান, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাকে আটক করা হয়েছে।

 

আরিফ খান জয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। ক্লাব ফুটবলে তিনি ঢাকা ক্লাব, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদে খেলেছেন। তবে তিনি ২০১৪ সালে আ.লীগের টিকিটে নেত্রকোণা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি দায়িত্ব পান ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 20, 2024 | সময়: 10:25 am | Daily Sunshine

আরও খবর